০২/০৩/২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তারেক রহমানের ‘চাচাতো ভাই’ সেজে প্রতারণা, বগুড়ায় যুবক গ্রেফতার

তারেক রহমানের ‘চাচাতো ভাই’ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শামীম রহমান (৩৩) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঢাকার উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত শামীম রহমান বগুড়া শহরের নিশিন্দারা কারবালা মহল্লার মৃত লিল মিয়ার ছেলে। তিনি এসএসসি পাস করতে ব্যর্থ হলেও নিজেকে ব্যারিস্টার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২ জুলাই রাতে বগুড়া সদর থানায় হারুন-উর রশিদ নামে এক ব্যক্তি প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, কিছুদিন আগে ঢাকার বিএনপি কার্যালয়ের সামনে এক ব্যক্তির সঙ্গে সাক্ষী ইমরান হোসেন ও গোলাম রব্বানীর পরিচয় হয়। কথাবার্তার এক পর্যায়ে ওই ব্যক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই এবং ব্যারিস্টার শামীম রহমান পরিচয় দিয়ে জানান, তিনি দলের কেন্দ্রীয় সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং পদ-পদবী দেওয়ার ক্ষমতা রাখেন।

পরবর্তীতে ২২ জুন বিকেল সাড়ে ৫টায় ওই ব্যক্তি সাক্ষীদের ফোন করে বগুড়া শহরের মম-ইন কফি শপের সামনে দেখা করতে বলেন। সেখানে তিনি কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার কথা বলে ইমরানের কাছে ২ লাখ টাকা এবং জেলা যুবদলের পদ দেওয়ার নাম করে রব্বানীর কাছে ১ লাখ টাকা দাবি করেন। কথোপকথনের একপর্যায়ে সাক্ষীরা তাকে ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন।

পরে বিষয়টি যাচাই করে দেখা যায়, তারেক রহমানের কোনো চাচাতো ভাই নামে এমন কেউ নেই। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় একই কায়দায় প্রতারণা করে আসছেন। কখনো নেতা-কর্মীদের, আবার কখনো প্রশাসনের কর্মকর্তাদের ফোন ও মেসেজ দিয়ে পদ-পোস্টিংয়ের আশ্বাস দিয়ে অর্থ আদায় করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম রহমান নিজেও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন: কু‌ষ্টিয়ায় পূর্বশত্রুতার জে‌রে এক যুবক‌কে গু‌লি করার পর কুপ‌ি‌য়ে‌ছে প্রতিপক্ষরা

দেখুন: নারায়ণগঞ্জে হত্যা রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন