সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা। আজ সোমবার বেলা ১২টায় জেলা বিএনপির কার্যালয়ে সামনে অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। আজ তাকে নিয়ে অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। এছাড়া দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে। বক্তারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথ থেকে প্রতিরোধ গড়ে তুলতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শতশত নেতা-কর্মী এতে অংশ নেন।
পড়ুন: মামলা দিয়ে জেলের ভাত খাওয়ানোর হুমকি:দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে মারল স্বামী
দেখুন: শিক্ষকের গায়ে হাত তুললেন ছাত্র, অতঃপর.
ইম/


