বিজ্ঞাপন

তাসকিন আহমেদের ঈদ অনুভূতি ও শৈশবের স্মৃতিচারণ

ঢাকায় পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন বাংলাদেশি তারকা পেসার তাসকিন আহমেদ। এদিন (শনিবার) সকালে তিনি রাজধানীর জাকির হোসেন রোড মাঠে ঈদের নামাজ আদায় করেছেন বাবা ও ছেলে তাসফিনকে সঙ্গে নিয়ে। নামাজ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাসকিন নিজের ঈদ অনুভূতি ও শৈশবের স্মৃতিচারণ করেন।

বিজ্ঞাপন

যেখানে ঈদের নামাজ পড়েছেন, সেখানেই বোলিংয়ের হাতেখড়ি হয়েছিল জানিয়ে তাসকিন বলেন, ‘আমার জন্ম এখানে, বড় হয়েছিও এখানে। এই জাকির হোসেন মাঠে আমি প্রথম বল হাতে নিই এবং খেলা শিখি। এলাকাবাসী সবাই অনেক ভালোবাসেন, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ। এসব স্মৃতি অন্যরকম।’

ছয় বছর বয়সী ছেলে তাসফিন এবার সব রোজা রেখেছে, যে কারণে গর্বিত তাসকিন, ‘বাবা হিসেবে এটা অনেক গর্বের বিষয়। আমি ওকে প্রায়ই বলছি তুমি টানা ৩০টা রোজা রেখো না, আল্লাহ অবশ্যই তোমাকে কনসিডার করবে তুমি অনেক ছোট। তবে সে ৩০টাই রাখছে। কেউ ডেকে দিবে না এই ভয়ে সেহরির আগে ঘুমাত না।’পরিবার ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে ঈদ কাটানোকে ‘স্পেশাল’ উল্লেখ করার পাশাপাশি শুকরিয়া আদায় করেছেন তিনি, ‘ঈদের নামাজের পর মুরব্বি, বড় ভাই, ছোট ভাই সবার সঙ্গে দেখা হয়– এটা আসলে স্পেশাল। আলহামদুলিল্লাহ আমি, আমার বাবা ও ছেলে এবং আরও অনেক মুরব্বী একসঙ্গে ঈদের নামাজ পড়তে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছে আবারও ঈদের নামাজ আদায় করার। খুব ভালো লাগছে।’

উৎসবমুখর এই দিনে দেশ ও মানুষের জন্য দোয়া চেয়েছেন জাতীয় ক্রিকেট দলের এই তারকা, ‘আগামী ঈদে কে থাকবে না থাকবে কার কখন কী হয়…দেশে আগের তুলনায় সব শান্তিপূর্ণ হোক এই কামনা করি। আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবাই অনেক উপভোগ করুক কারণ এই মুহূর্তগুলো অনেক স্পেশাল।’

পড়ুন- জামায়াত আমিরের প্রশ্ন—ভোট হালাল হলে গণভোট হারাম হবে কেন?

দেখুন- সৌদির সাথে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন