32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৪:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধে মহাখালীতে তীব্র যানজট

সাত কলেজ অধিভুক্ত থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে  দাবিতে সড়ক অবরোধ করে কমসূচি পালন করছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে গুলশান-মহাখালী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। রাস্তায় অবস্থান নিয়ে তারা তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

গুলশান ট্রাফিক বিভাগ মহাখালী রুট এড়িয়ে চলার পরামর্শ দিয়ে এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে ছাত্র/ছাত্রীরা কলেজের সামনে আমরণ অনশন করছেন। এজন্য আমতলী থেকে কোনো গাড়ি গুলশান ১ এর দিকে যাচ্ছে না এবং গুলশান-১ থেকে কোনো গাড়ি আমতলীতে আসছে না। মোট কথা মহাখালী থেকে উত্তরার দিকে ইনকামিং/আউট গোয়িং দুইদিকেই যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে ক্রাইম পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জনের সহকারী কমিশনার মো. জুনায়েদ জাহেদী গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের মহাখালী সড়কে অবস্থান ও অবস্থান কর্মসূচির কারণে সকাল থেকে সড়কে চাপ বেড়েছে। গুলশান-মহাখালী রুটের দুই লেনে যানচলাচল বন্ধ থাকায় বনানী রুটেও চাপ বেড়েছে। আমরা চাপ কমাতে ডাইভারশন দিচ্ছি।

তিতুমীর কলেজের

এদিকে, টানা ২০ ঘণ্টা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিতুমীর কলেজের দুইজন শিক্ষার্থী।

তাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাছাড়া আরও শিক্ষার্থীরা নতুন করে অনশনে যোগ দিচ্ছেন।

পড়ুন:তিতুমীর কলেজের ফটকে বিশ্ববিদ্যালয়ের ব্যানার টানাল শিক্ষার্থীরা

দেখুন: বিশ্ববিদ্যালয় সমমর্যাদায় স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো পাচ্ছে সাত কলেজ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন