বিজ্ঞাপন

তিন যুবদল নেতার মাথা ফাঁটালো বিমানবন্দর থানা ছাত্রদলের সেক্রেটারি

রাজধানীর দক্ষিণ খানে স্যুয়ারেজ লাইনের মাটি বিক্রিতে বাধা দেওয়ায় যুবদল নেতা রাসেলসহ তিন নেতাকে পিটিয়ে মেরে মাথা ফাঁটিয়ে দিয়েছে বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্তর নেতৃত্বে একদল সন্ত্রাসী। এ ঘটনায় এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। আল আমিন হোসেন শান্তর বিচার চেয়ে দক্ষিণখান ঘেরাও করে বিক্ষোভ করেছে যুবদল নেতারা।

শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আহত রাসেল জানায়, দক্ষিণ খানে সরকারী কাজের অতিরিক্ত মাঠি আল আমিন শান্ত বিক্রি করছে কয়েকদিন থেকে। এ মাটি থেকে কিছু মাটি আমি পাশের আরেকটি রাস্তায় ফেলার জন্য বলি যেটিতে চলাচলে সমস্যা হচ্ছিল। সেই রাস্তায় ৮/১০ গাড়ি মাটি ফেলার সমুদয় খরচ আমি দিবো একথাও তাকে বলি। কিন্তু সে আমার কথা না শুনে উল্টো আমাকে থ্রেড দিতে থাকে।

এক পর্যায়ে আমি তাকে বলি এগুলো রাস্তার মাটি, সরকারি মাটি-একথা বলার সাথে সাথে সে আমিসহ আমার সাথে থাকা কয়েকজনের উপর হামলা করে। একপর্যায়ে সে আমাকেসহ তিনজনকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে পিটিয়ে মাথার ফাঁটিয়ে দেয়। শরীরেও আঘাত করে। আমরা গুরুতর জখম হই। এ বিষয়ে দক্ষিণ খানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, ৫ আগস্টের পর থেকেই আল আমিন শান্ত একের পর মারামরি দখল চাদাবাজির সাথে জড়িত হয়ে নানা অপকর্ম করছে। জাতীয় নির্বাচনের পর সে আরো বেপরোয়া হয়ে পড়ে। তার বিরুদ্ধে মারধর করার পাশাপাশি নির্মাণধীন ভবন, বিভিন্ন মালামালের গাড়ী ও স্থানীয় দোকানপাট থেকে চাঁদা তোলার অভিযোগ আছে। রাতে দক্ষিণ খান বাজার দিয়ে মালামাল নিয়ে গাড়ি গেলে চাঁদা দিতে হয় বিমানবন্দর থানার ছাত্রদলের সম্পাদক আল আমিনকে।

জানা গেছে, সম্প্রতি আল আমিন বিমানবন্দরের এলডি তেলের পাম্পের স্টাফদের মারধর করে, এক পর্যায়ে পাম্পের ক্যাশ লুট করে প্রায় ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা হয়।

এ বিষয়ে আল আমিনের বক্তব্য জানতে তার ফোনে একাধিকবার কল দিলেও সে রিসিভ করেননি।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন