২২/০২/২০২৬, ১৬:০৮ অপরাহ্ণ
32.4 C
Dhaka
২২/০২/২০২৬, ১৬:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তিন শতাধিক পরিবারের মাঝে করিম-বানু ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রি বিতরণ

ভোলার দৌলতখানে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রি বিতরণ করেছে করিম-বানু ফাউন্ডেশন।

রবিবার সকাল থেকে দৌলতখান মধ্যবাজারে করিম-বানু ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রি বিতরণ করেন।

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, করিম-বানু ফাউন্ডেশন দেশব্যাপী অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রি বিতরণের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় ভোলার দৌলতখানে আজ তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হলো। মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভ ও পবিত্র মাহে রমজানে তারা সেহেরী-ইফতার করতে পারে সেজন্যও আমাদের এই উদ্যোগ।

উল্লেখ্য, ‘মানবতার পাশে-মানুষের কল্যাণে’ এই স্লোগানকে ধারণ করে করিম-বানু ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর সারাদেশে কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন