০২/০৩/২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
24.8 C
Dhaka
০২/০৩/২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চুড়ান্ত হবে : রিজওয়ানা হাসাান

অন্তর্ববর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চুড়ান্ত হবে। এরইমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার সকাল ৮টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশ্যে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই কয় মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছে। ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মুল পাঁচটি বিষয়ে আলোচনা চুড়ান্ত করা হবে। এরপর এ প্রস্তাবনা প্রথমে সরকার যাবে এবং পরে ইআরডি’র মাধ্যমে চুড়ান্ত হয়ে চায়নিজ কর্তৃপক্ষের কাছে যাবে। এরপর বিস্তারিত রিপোর্ট করল শুরু হবে এর বাস্তবায়নের কাজ।তবে তিস্তা মহাপরিকল্পনা যেহেতু চীন ও বাংলাদেশ এই দুইটি দেশের বিষয়। তাই সিদ্ধান্ত নিতে দুই দেশরই সম্মতি লাগবে।

পরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সড়ক পথে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশ্যে রাওনা দেন।

এ সময় উপস্হিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী সহ দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।

পড়ুন: স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে পঞ্চগড়ে আইনজীবীদের মানববন্ধন

দেখুন: নারী শিক্ষায় বিশেষ ভূমিকা রেখেছেন শেখ হাসিনা: স্পিকার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন