আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর জিলা স্কুল মোড়ে রংপুরের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র গন, সমন্বয়ক, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সহ রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা রংপুর ১ আসনের এমপি প্রার্থী রায়হান সিরাজী বলেন , তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সরকার যে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করবে সেখানে নমনীয়তা লক্ষ্য করা যাচ্ছে। যার ফলে রংপুরের সমগ্র ছাত্র-জনতা রাজপথে নেমেছে ।বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে এই আন্দোলনের সাথে শুধু একত্বতা প্রকাশেই নয় সহযোদ্ধা হিসেবে রাজপথে এসেছেন বলে জানান তিনি। তিনি আরো বলেন তিস্তার তীরবর্তী হাজার হাজার হেক্টর ফসলি খেত ভেঙে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে অসংখ্য বাসস্থান। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে এই সকল ক্ষতির হাত থেকে রক্ষার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরো বলেন এ আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়,এটি সর্বস্তরের সাধারণ মানুষের আন্দোলন। যতদিন এই দাবি আদায় হবে না ততদিন রাজপথে আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি।
এছাড়াও নাগরিক পার্টির নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতা কর্মীরা বলেন, তিস্তা মহা পরিকল্পনা নামে বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর আশার বাণী দেখিয়েছিল বাস্তবে পরিণত করেনি। প্রতিনিয়তই এই অঞ্চলের মানুষ বৈষম্যের শিকার হয়ে আসছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে কাল বিলম্ব না করে নভেম্বরের মধ্যে তিস্তা মহা পরিকল্পনার কাজ শুরু করার আহ্বান জানান। অন্যথায় রংপুরের মানুষ আরো কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ার জানায় তারা।
পড়ুন: নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
দেখুন: ভারতে এবার ‘৭২ হুরাইন’-এর টিজার নিয়ে বিতর্ক
ইম/


