19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৪:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তীব্র বন্যায় ভোগান্তিতে হাজারো ফিলিস্তিনি

টানা ভারি বৃষ্টিতে প্লাবিত হয়েছে গাজার হাজারো অস্থায়ী আশ্রয়কেন্দ্র, যেখানে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বিজ্ঞাপন

রোববার (১৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে নাসের মেডিকেল কমপ্লেক্সের এক সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বদিকে ইসরাইলি বোমা হামলায় তিনজন নিহত হন। একই দিনে ইসরাইলি বাহিনী গাজা সিটির জেইতুন এলাকার পাশাপাশি রাফাহের নিকটবর্তী কিছু এলাকায়ও হামলা চালায়।

সাংবাদিক ইব্রাহিম আল-খালিলি জানান, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরাইলি সেনারা যে ‘ইয়োলো লাইন’-এর পেছনে সরে গেছে বলে দাবি করে, সেই লাইনের আশপাশেও তারা নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘ইয়োলো লাইন’র কাছে থাকা পরিবারগুলোর পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। সেনাবাহিনী এখনো আবাসিক ভবন ধ্বংস করছে এবং আতঙ্ক ছড়াচ্ছে, এদিকে প্রবল বৃষ্টিতে তাদের অস্থায়ী আশ্রয় প্লাবিত হচ্ছে।

পড়ুন: শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল-সুপ্রিম কোর্ট এলাকায় সেনা মোতায়েন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন