দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে শহর থেকে ক্যাম্পাসগামী বিশ্ববিদ্যালয়ের বাসে উচ্চস্বরে কথা বলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাসস্ট্যান্ডে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক সাধারণ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে ফিজিক্স বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ও শিবির নেতা আনসারুল ইসলামের বিরুদ্ধে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠকে বসে অভিযুক্ত আনসারুল ইসলামকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
পড়ুন : দেশ গঠনে দিনাজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ


