21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তৃতীয়বারের মতো পেছালো জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ তৃতীয়বারের মতো পিছিয়েছে। জুলাই হামলায় জড়িত ও মদদদাতা শিক্ষক-শিক্ষার্থীদের বিচারকার্য পূর্বনির্ধারিত রোডম্যাপ অনুযায়ী সম্পন্ন করতে না পারায় নির্বাচনের তারিখ পেছানো হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শিক্ষার্থীদের সঙ্গে সভা শুরু হয়ে দীর্ঘ ১০ ঘণ্টা মিটিং শেষে আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

এ সময় শিক্ষার্থীরা বিচারকাজ শেষ না করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযুক্ত করে। একপর্যায়ে উপাচার্য বিচারকার্য সম্পন্ন করতে পুনরায় সময় চান। এরপর উপস্থিত প্রশাসনের সবার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিচার ও জাকসু নির্বাচনের নতুন রোডম্যাপ ঘোষণা করেন।

নতুন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৩ আগস্টের মধ্যে জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃতদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে, একই দিনে জাকসুর তফসিল ঘোষিত হবে। ৩১ আগস্ট হামলায় মদদদাতা শিক্ষকদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে এবং ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে নতুন করে নির্বাচনের সময় বাড়ানোয় আগের নির্বাচন কমিশন অকার্যকর হয়ে গেছে। নতুন করে নির্বাচন ঘোষণা করে পুনরায় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ এই প্রশাসন জাকসু নিয়ে শুরু থেকে টালবাহানা করে আসছে। আমরা শেষবারের মতো এই প্রশাসনকে সুযোগ দিচ্ছি। নতুন ঘোষিত তারিখের মধ্যে যদি বিচার নিশ্চিত ও জাকসু নির্বাচন করতে না পারে তাহলে আমরা ছেড়ে কথা বলবো না।’

এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বার বার জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচার আর জাকসু নির্বাচন মুখোমুখি করার চেষ্টা করেছে। এর আগেও একই ইস্যুতে কয়েক দফা জাকসু নির্বাচন পেছানো হয়েছে, আবারও পেছালো। তবুও শেষবারের মতো গণঅভ্যুত্থান পরবর্তী এই প্রশাসনের ওপর আমরা আরেকবার আস্থা রাখতে চাই। আমরা মনে করি, এই প্রশাসন বিগত স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট প্রশাসনের মতো শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না।

পড়ুন: পীরগঞ্জে প্রবাসী বড় ভাইকে মারধর করলেন শিক্ষক ছোট ভাই

দেখুন: পদ্মা সেতুর পিলার নিয়ে এত আলোচনা কেন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন