তেঁতুলিয়ায় বাবার ট্রাকটরের চাপায় ছেলে নিহত হয়েছে।পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মর্মান্তিক দুর্ঘটনায় বাবার চালানো ট্রাক্টরের চাপায় মুন্তাহার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের ভুড়িমুটকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্তাহার ওই গ্রামের মুসা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ০৯ ফেব্রুয়ারি দুপুরে নিজ বাড়ির পাশে ট্রাক্টর নিয়ে কাজ করছিলেন মুসা মিয়া। কাজ শেষ করে বাড়িতে ফেরার সময় ট্রাক্টরের দুই বাচ্চাকে তুলে নেয় বাবা মুসা মিয়া। এ সময় অসাবধানতাবশত ট্রাক্টরটি সামনে দিকে নেওয়ার সময় শিশুপুত্র মুন্তাহার ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদেরও অবহিত করা হয়েছে।
এ বিষয়ে তেঁতুলিয়া থানার পুলিশ জানায়, ঘটনাটি পারিবারিক দুর্ঘটনা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


