বিজ্ঞাপন

তেতুলিয়ার ইউপি চেয়ারম্যান আশরাফুল চিকিৎসার সাহায্যের নামে টাকা আত্মসাৎ, তদন্ত প্রমাণিত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলামের অনিয়ম দুর্নীতির চিত্র সামনে এনেছে তদন্ত কমিটি।
তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম আকাশ কে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটির পরিচালিত তদন্ত ও নিরীক্ষার ভিত্তিতে একটি বিস্তৃত প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এই প্রতিবেদনে উঠে এসেছে বিশ্ময়কর তথ্য। যা গত বছরের শেষ ছয় মাসে আপ্যায়ন খাতে এক লাখ ৪০ হাজার ৮৪০,ষ্টেশনারী খাতে দুই লাখ ৪৫ হাজার ৯৮০ ,গাড়ি মেরামত খাতে এক লাখ ৩৯ হাজার ৭১৫, টাকা আদায়ের কমিশন বাবদ ২ লাখ ৪৭ হাজার ১৭০ টাকা। অর্থ প্রদান সংক্রান্ত বিধানের ১৭,১৮ ও ১৯ ধারা ভঙ্গ করে কোন প্রকার বিল ভাউচার এবং পরিষদের অনুমোদন ছাড়া টাকা উত্তোলন করে।
ওই ৬ মাসে ১ লাখ ৭৯ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে মর্মে পরিষদের ক্যাশ বহিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ইউনিয়ন পরিষদ (হিসাব রক্ষণ এবং নিরীক্ষা) বিধিমালা, ২০১২ এর দ্বিতীয় অধ্যায়ের হিসাব সংক্রান্ত বিধান অনুচ্ছেদ ৩ অনুযায়ী বিধি মোতাবেক আর্থিক শৃঙ্খলা প্রতিপালন এবং সকল প্রকার ব্যয়ের ক্ষেত্রে হিসাব রেজিস্টারে রক্ষণাবেক্ষণ করার নিয়ম থাকলেও এরূপ কোন রেজিস্টার নেই এবং একই বিধিমালার তৃতীয় অধ্যায়ের অর্থ প্রদান সংক্রান্ত বিধানের ১৭, ১৮, ও ১৯ অনুচ্ছেদের বিধান ভঙ্গ করে পরিষদের কোন প্রকার অনুমোদন ও প্রমাণক ছাড়াই বিভিন্ন নামে চিকিৎসা সাহায্যের নামে অর্থ উত্তোলন করা হয়েছে।
এছাড়াও সরকারি নির্দেশনা অমান্য করে দণ্ডবিধি ১৯৬০ এর ১৯৮ ধারা অনুযায়ী অপরাধ সংঘটনের সাথে জরিত।ইউনিয়ন পরিষদের আওতাধীন বসতবাড়ি কর আদায় বাবদ আদায়কারীর কমিশন প্রদানে অসঙ্গতি পরিলক্ষিত হয়। কর হিসেবে আদায়কৃত অর্থের বিপরীতে আদায়কারীর কমিশন হিসেবে বেশী অর্থ প্রদান করা হয়েছে মর্মে ক্যাশ বহিতে দেখা যায়।

বিজ্ঞাপন

এর আগে গত বছরের ১৪ সেপ্টেম্বরে জেলা প্রশাসক বরাবরে ইউপি সদস্য লতিফুর রহমানসহ পরিষদের ৭ জন ইউপি সদস্যসহ আরো দুইটি লিখিত অভিযোগ দেয় চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির বিষয়ে।তার পেক্ষিতে সহকারী কমিশনার (ভুমি) তদন্ত করে ১৮ মে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন দেন।
চলতি বছরের ২৯ জানুয়ারি তৎকালীন জেলা প্রশাসক কাজী মো:সায়েমুজ্জামান স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে।

পড়ুন:ঝিনাইদহ রাস্তার পাশে হোটেলে বাসের ধাক্কা, প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

দেখুন:ঝিনাইদহ রাস্তার পাশে হোটেলে বাসের ধাক্কা, প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন