বিজ্ঞাপন

তেলের পাম্প থেকে বাসস্ট্যান্ড: অনিয়ম রুখতে নেত্রকোনায় মাঠে প্রশাসন

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং গণপরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে নেত্রকোনায় তদারকি ও অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী নেত্রকোনা সদর এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন এবং বাসস্ট্যান্ডে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহেদুজ্জামান।

প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা যাচাই করতে মঙ্গলবার দুপুরে শহরের এ আর খান পাঠান ফিলিং স্টেশন এবং মোনাকো ফিলিং স্টেশনে পরিদর্শন করে অভিযানকারী দল। এসময় তারা পেট্রোল, অকটেন ও ডিজেলের মজুদের পরিমাণ সরাসরি পরিমাপ করে দেখেন এবং বিক্রয় রেজিস্টার ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন। জ্বালানি তেলের ওজনে বা পরিমাপে যেন কোনো ধরনের কারচুপি না হয় এবং কৃত্রিম সংকট তৈরি করে যেন জনভোগান্তি সৃষ্টি করা না হয়, সে বিষয়ে পাম্প মালিক ও কর্মচারীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

ফিলিং স্টেশনে অভিযান শেষে দলটি নেত্রকোনা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় যায়। সেখানে ভাটিবাংলা, রফ রফ পরিবহনসহ বিভিন্ন দূরপাল্লার পরিবহনের বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। এসময় টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তি এবং সাধারণ যাত্রীদের সাথে কথা বলেন কর্মকর্তারা। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া যেন কোনোভাবেই আদায় করা না হয়, সে বিষয়ে পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অভিযানের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহেদুজ্জামানের সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জনস্বার্থ রক্ষায় এবং যে কোন ধরনের অনিয়ম ঠেকাতে নেত্রকোনা জেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পড়ুন- পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

দেখুন- ২০০ বছরের পুরনো মসলিন পুনরুদ্ধারে কাজ করছে সরকার: বস্ত্র প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন