০১/০৩/২০২৬, ৫:৫০ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৫:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‘তোঁতার দিয়া’ সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে তোতার দিয়া এলাকায় মাছ শিকারে গিয়ে এক বাংলাদেশি জেলের মাইন বিস্ফোরণে ডান পা বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে।

রোববার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে মিয়ানমার অভ্যন্তরে তোতার দিয়ায় মাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।

আহত বাংলাদেশি জেলে হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের আমতলী এলাকার বাসিন্দার মো. আলী আহমদের ছেলে মোহাম্মদ ফিরোজ ওরফে ফিরোজ আলম (৩০)।

এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, দুপুরে উখিয়া ৬৪ ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম ১৮ হতে ১.৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে তোতার দিয়া নামক স্থানে মোহাম্মদ ফিরোজ ওরফে ফিরোজ আলম নামে একজন বাংলাদেশি জেলে মাছ শিকারে গিয়ে সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হয়ে ডান পা বিচ্ছিন্ন হয়। পরবর্তীতে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিএম পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশে অভ্যন্তরে নিয়ে এসে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : কক্সবাজারের মেরিন ড্রাইভ দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ রেন্ট বাইক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন