বিজ্ঞাপন

তোপধ্বনিতে সূচনা, শ্রদ্ধাঞ্জলিতে ভাসলো জামালপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জামালপুরে গভীর শ্রদ্ধা, দেশাত্মবোধ ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
ভোরের প্রথম প্রহরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় শহিদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিজ্ঞাপন

এরপর স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সূর্যোদয়ের সাথে সাথে জেলার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, যা দিবসটির গুরুত্ব ও তাৎপর্যকে আরও উজ্জ্বল করে তোলে।

দিবসটি উপলক্ষে প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাহিনীর সদস্যরা। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

মহান স্বাধীনতা দিবসকে ঘিরে জামালপুরজুড়ে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পড়ুন:হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন