বিজ্ঞাপন

ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হোক ব্যক্তি ও সমাজ: এনসিপি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের পাঠানো শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও ধৈর্যের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমরা শুধু পশুই কোরবানি করি না; বরং নিজের অহংকার, স্বার্থপরতা এবং অন্যায়ের সঙ্গে আপসের মনোভাবকেও ত্যাগ করার শপথ নিই। সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি-চাঁদাবাজি বিরুদ্ধে প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই হোক আজকের দিনের প্রত্যাশা।

এতে আরও বলা হয়, জুলাই অভ্যুত্থানে এই জনপদের মানুষের ত্যাগের সর্বোচ্চ রূপে ফুটে উঠেছিল। সাহসী ও ত্যাগী মানুষেরা নিজেদের রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন নিজেরা দায়িত্ব নিয়ে কর্তা হয়ে না উঠলে পরিবর্তন আসে না আর আত্মত্যাগ ছাড়া মুক্তি অসম্ভব। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সব শহীদদের, যাদের রক্তে এই জাতি নতুন আশার আলো দেখেছিল।

‘আজ ঈদের এই পবিত্রতায় আমরা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। শহীদদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণা প্রণয়ন ও কার্যকর করতে হবে। ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হোক ব্যক্তি ও সমাজ।’

পড়ুন: জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার এনসিপির

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন