০১/০৩/২০২৬, ১৩:৫৭ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৩:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই: আশরাফ উদ্দিন

বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মোঃ আশরাফ উদ্দিন বকুল বলেছেন,’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও দৃঢ় করতে হবে ‘। প্রতিটি ওয়ার্ডে বিএনপি’র কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বিজয়ের লক্ষ্যে’।

রবিবার (৯ নভেম্বর) সকালে মরজাল এলাকায় ডৌকারচর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশরাফ উদ্দিন বলেন,’বিএনপি জনগণের দল, আর জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশে প্রকৃত উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে। আগামী নির্বাচনকে ঘিরে সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও সংগঠিত থাকতে হবে’।

এসময় ডৌকারচর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অন্যান্য নেতাকর্মীরা নরসিংদী -৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আশরাফ উদ্দিন বকুলকে বিজয়ী করতে অকুন্ঠ সমর্থনের কথা ব্যক্ত করেন। সভায় ডৌকারচর ইউনিয়নবিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময়,আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনেতা তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু কামনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন