১১/০২/২০২৬, ২:৪২ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ত্রিপক্ষীয় জোটে চীন-বাংলাদেশ-পাকিস্তান

চীন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নতুন ত্রিপক্ষীয় সহযোগিতার যাত্রা শুরু হলো। শুক্রবার (২০ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে তিন দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সম্মত হয়েছে অংশগ্রহণকারী প্রতিনিধিরা।

বিজ্ঞাপন
ত্রিপক্ষীয় জোটে চীন-বাংলাদেশ-পাকিস্তান

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের আমন্ত্রণে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের প্রথম অংশে অংশগ্রহণ করেন।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে চীনের নেতৃত্বে ত্রিপক্ষীয় এই প্রক্রিয়া শুরু করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আমনা বেলুচ। তিনি বলেন, এই উদ্যোগ দক্ষিণ এশিয়ায় আরও সুসংহত ও সমন্বিত উন্নয়নকাঠামো গঠনে সহায়ক হবে। পাশাপাশি, জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে অর্থনৈতিক উন্নয়ন, আন্তঃদেশীয় যোগাযোগ এবং সহযোগিতার ক্ষেত্রগুলোকে জোরদার করার ওপর জোর দেন তিনি।

বৈঠকে পাকিস্তান প্রতিনিধি জানান, চীন ও বাংলাদেশের সঙ্গে তারা বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ, সবুজ অবকাঠামো, শিক্ষা, সংস্কৃতি এবং সামুদ্রিক বিজ্ঞানসহ বহুবিধ খাতে যৌথভাবে কাজ করতে প্রস্তুত। বিশেষ করে, জনগণের মধ্যে সংযোগ এবং আদান-প্রদানের গুরুত্ব তুলে ধরেন তিনি।

তিন দেশের প্রতিনিধিরা বৈঠকে সহযোগিতা, অন্তর্ভুক্তি, পারস্পরিক সম্মান, আস্থা এবং ‘উইন-উইন’ বা যৌথ বিজয়ের ভিত্তিতে এই ত্রিপক্ষীয় উদ্যোগ এগিয়ে নিতে সম্মত হন। বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও নজরদারির জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছায় তিনটি পক্ষই।

এই নতুন ত্রিপক্ষীয় কাঠামো কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব ও যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবে অনেকেই এই বৈঠককে আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। ভবিষ্যতে এই প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট খাতে প্রকল্পভিত্তিক অগ্রগতি প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন