19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৩:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজে নবীন -বরণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার

ময়মনসিংহের ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান বুধবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন সুশিক্ষায় গবেষনায় মহিলা কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশে স্বাক্ষর রাখবে।তিনি শিক্ষার্থীদের সুশিক্ষার কথা চিন্তা করে নতুন কমন রুম নির্মান করে দেওয়ার ঘোষনা দেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোস্তেকা আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিএনপির নির্বাহি কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী, , ডাঃ ফয়েজ আহমেরদ, স্টাফ কাউন্সিলের সদস্য সচিব শফিুকুল ইসলাম, ওসি মনসুর আহাম্মদ, কলেজ গভর্নর বডির সদস্য আ ন ম ফারুক,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সেলিমুল হক তরফদার ।বিশেষ অতিথি ডা. লিটন বলেন আগেও বিএনপির আমলে উন্নয়ন করেছি আগামী দিনেও ইনশাআল্লাহ উন্নয়ন করে যাবো।তিনি অসহায় মেধাবীরা যেন টাকার অভাবে লেখাপড়ায় যেন ঝড়ে না পড়ে এ কথা চিন্তা করে কল্যান ফান্ডের প্রস্তাব করে এক লক্ষ টাকা ঘোষনা দেন।

বিজ্ঞাপন

পড়ুন: কুষ্টিয়ায় এবারে দুর্গাপূজায় বেড়েছে ২২টি পূজা মন্ডপ

দেখুন: ঝিনাইদহে ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন