19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৫:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ত্রিশালকে মাদকমুক্ত করে আইনশৃঙ্খলার উন্নতি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস

ত্রিশালকে মাদকমুক্ত করে আইনশৃঙ্খলার উন্নতি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ময়মনসিংহের ত্রিশালে ৯৫০ পিচ ইয়াবা ও ১১১৬ গ্রাম হিরোইনসহ চার মাদক কারবারি আটক করার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওসি মনসুর আহমেদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা আইন শৃঙ্খলা উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন আমি যতদিন আছি এখানে মাদকমুক্ত এবং আইন শৃঙ্খলার উন্নয়নে কাজ করে যাবো। এলাকার সকলের সহযোগিতা কামনা করেছেন।

জানা যায়, বুধবার দিবাগত রাতে ত্রিশাল থানার এসআই সবুজ ও এএসআই আকরাম উপজেলার বৈলর এলাকায় রাতে চেকপোস্ট ডিউটি করাকালী ৯৫০ (নয়শত পঞ্চাশ পিচ) ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো- ত্রিশাল উপজেলার উজান বৈলর এলাকার আশিকুর রহমান লায়ন ও ময়মনসিংহ কোতয়ালী থানার বাড়েরা এলাকার আহসান হাবীব।

অপর দিকে বৃহস্পতিবার সকাল সাড়ে সাত ঘটিকার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল পৌর সভার ৮ নং ওয়ার্ডের এরশাদ মিয়ার মুদির দোকানের সামনে থেকে ক্রয়-বিক্রয় কালে আতিকুল ইসলাম (৩২) ও থিনসিয়া আক্তার রেখাকে ১১৬ গ্রাম হিরোইনসহ আটক করে ত্রিশাল থানার এস আই শেখ গোলাম মোস্তফা রুবেল ও এ এস আই মির্জা ওয়াসিম তাদের আটক করে।

ত্রিশাল থানা সুত্রে জানা যায়, আশিকুর রহমান লায়নের বিরুদ্ধে পূর্বে মাদকের আরো ৮টি মামলা রয়েছে। আটককৃতদের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহের ত্রিশালে মাদক সম্রাট মিনাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন