বিজ্ঞাপন

ত্রিশালের সাবেক এমপি মাদানীর ইন্তেকাল

ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের দুইবারের সাবেক এমপি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী (৭৭)মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকায় ইউনাইটেট প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি পাকিস্তান থেকে কোরআনে হাফেজ হন। মদীনা ইউনিভার্সিটি থেকে মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন।

মাদানী ১৯৯৬ সালে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদিয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ বহু গুনগ্রাহি রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ তার নিজ গ্রামের বাড়ী সদর ইউনিয়নের সতেরপাড়া বুধবার বাদ জহুর অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন: ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার, জিপিএ ৫ এ এগিয়ে মেয়েরা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন