বিজ্ঞাপন

ত্রিশালে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে তাদের উপজেলার বীররামপুর গফাকুঁড়ি এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ মঙ্গল বার দুপুরে জানান, রাতে অভিযান পরিচালনা করে আঃ মান্নান ও সুজন মিয়া মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৬৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তিনি জানান ত্রিশালকে মাদক মুক্ত করতে আমি কাজ করছি।আপনারা আমাকে আন্তরিক সহযোগিতা টুকু করে যাবেন।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে ত্রিশাল থানায় মামলা হয়েছে।

পড়ুন : ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন