১০/০২/২০২৬, ০:০৮ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ত্রিশালে জাতীয়তাবাদি মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে জাতীয়তাবাদি মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রোববার দুপুরে কাঁঠাল ড্রীম ভিলেজ পাার্কে উপজেলা জাতীয়তাবাদি মহিলা দলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন । তিনি বলেন এলাকার উন্নয়ন ও জনগনের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাবো।

উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাখেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজ গভর্ণর বডির সভাপতি মোস্তেকা আনোয়ার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আতাউর রহমান শামীম,যুগ্ন আহবায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ন আহবায়ক মোঃ আনিছুজ্জামান মৃর্ধা,যুগ্ন আহবায়ক মোঃ জিয়াউল হাসান জামিল, যুগ্ন আহবায়ক মোঃআব্দুল আউয়াল ফরাজী, যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মতিন, শ্রমিক দলের সভাপতি মোঃ ফিরোজ নূন প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : তারেক রহমান জনগণের আশা-ভরসার প্রতিচ্ছবি: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন