১০/০২/২০২৬, ০:০৯ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ত্রিশালে বন্ধুকে খুন করে থানায় আত্মসমর্পণ

ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর হাতে মেধাবী বন্ধু খুন, ঘাতক অনিক অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ করে ঘটনার জবানবন্দী দিয়েছে। মালয়েশিয়ার সিটি ইট উনিভার্সিটিতে প্রায় এক বছর যাবত পড়াশোনা করছিল মুনতাসির ফাহিম (২২) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় গত চার মাস পূর্বে দেশে আসেন। আগামী শনিবার ফিরে যাওয়ার কথা ছিল তাঁর ক্যাম্পাসে। ২৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল ক্লাস। তবে নিয়তির খেলায় শেষ হয়ে গেল মেধাবী তরুন মুনতাসির ফাহিমের বাবা মার রঙ্গিন স্বপ্ন। ছেলে লেখাপড়া শেষ করে চাকরি করে সংসারে সুখের বার্তা বয়ে আনবে।এর আগেই শেষ করে দিল ঘনিষ্ঠ বন্ধু ঘাতক অনিক ফাহিমের জীবন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি চায়নিজ কুড়াল নিয়ে ওহেদুল ইসলাম অনিক নামে এক যুবক থানায় হাজির হয়ে পুলিশ কে বলছিল ‘ফাহিম আমার জীবন নষ্ট করে দিয়েছে, তাই তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছি’। এমন কথা শুনে থানা পুলিশ ঘাতক অনিক কে আটক করে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ত্রিশাল সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে খুজতে থাকে মুনতাসির ফাহিমকে। অন্ধকার মাঠে ফাহিম কে খোঁজতে থাকে পুলিশ। এক পর্যায়ে নজরুল একাডেমী মাঠের পূর্ব পার্শ্বের পানির ট্যাংকির সাথে ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হত্যার স্বীকার মুনতাসীর ফাহিম উপজেলার সদর ইউনিয়নের চিকনা গ্রামের রেজাউল ইসলাম বাদলের বড় ছেলে এবং হত্যাকারী ঘাতক বন্ধু ওহেদুল ইসলাম অনিক পৌর শহরের ৪নং ওয়ার্ডের জহিরুল মন্ডলের ছেলে।

নিহত মুনতাসীর ফাহিমের পিতা রেজাউল ইসলাম বাদল জানান, আমার ছেলে বিদেশে লেখাপড়া করে, কিছুদিন যাবত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছুটিতে আসছে। আগামী শনিবার (২৯ নভেম্বর) মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে ফিরে যাওয়ার কথা ছিল। আমাদের সব স্বপ্ন শেষ করে দিল। আমার ছেলেকে হত্যা করে। পূর্ববর্তী বিরোধের জেরে অনিককে পরিকল্পিতভাবে ফাহিমকে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। ছেলে হত্যার কঠিন বিচার দাবী করেন ।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, দীর্ঘদিন ধরে অনিক ও ফাহিমের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। পূব শক্রতার জের ধরে রাতে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে অনিক চাইনিজ কুড়াল দিয়ে হত্যাকান্ড ঘটিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অনিককে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় ত্রিশার থানায় ফাহিমের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ত্রিশালে বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন