০৯/০২/২০২৬, ২০:০১ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/০২/২০২৬, ২০:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ত্রিশালে বিএনপির প্রার্থী ডা: লিটন প্রচারে ভোটে এগিয়ে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে নির্বাচনী প্রচারের শেষ মুহুর্তে বিএনপির মনোনীত প্রার্থী ডা: মাহবুবুর রহমান লিটন দলের নেতা কর্মীদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার ও ভোটে এগিয়ে রয়েছে।

বিজ্ঞাপন

ডা: লিটন ২০০৩ সালে উপজেলা বিএনপির আহবায়কের দায়িত্ব নিয়ে দলকে সুসংগঠিত করেন। ঐ সময়কালে এলাকার রাস্তাঘাট,মসজিদ মাদরাসা,স্কুর কলেজের ব্যাপক উন্নয়ন করে উন্নয়নের রুপকার হিসাবে উপাধি পেয়েছেন।

কবি নজরুলের স্মৃতি বিজড়িত এই জনপদ প্রচারণায় মুখর। চায়ের দোকান থেকে গ্রামীণ আড্ডা— সর্বত্রই এখন বিএনপির মনোনীত ক্লিন ইমেজের প্রার্থী ডা: লিটনের অতিত উন্নয়নের কথা নিয়ে চলছে সাধারন ভোটারদের আলোচনা ।
নির্বাচনী ময়দানে ডা. মাহবুবুর রহমান লিটন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দলীয় মনোনীত প্রার্থী ডা. লিটন একজন ‘ক্লিন ইমেজ’ নেতা হিসেবে পরিচিত। অতীতের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দলের সুসংগঠিত শক্তির কারণে সাধারণ মানুষের মধ্যে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা দেখা যাচ্ছে।

বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিএনপি প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “ত্রিশালের মানুষ পরিবর্তন চায়। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা প্রমাণ করে মানুষ শান্তি ও গণতন্ত্রের পক্ষে। আমি বিজয়ী হলে ত্রিশালকে একটি আধুনিক, বৈষম্যমুক্ত ও বেকারত্বমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব।”

আমার স্বপ্ন ত্রিশালের সাধারন মানুষের পাশে থেকে তাদের সেবক হয়ে তৃনমুল পর্যায়ে উন্নয়ন করা।

পড়ুন- ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন