শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ময়মনসিংহ-৭(ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন, উপজেলা নির্বাহি কর্মকর্তা আরাফাত ছিদ্দিকীসহ রাজনৈতিক সাংবাদিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে শহিদদের প্রতি শ্রদ্বা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান রাশেদুল ইসলাম হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭(ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর লিটন। উপজেলা নির্বাহি কর্মকর্তা আরাফাত ছিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার ভুমি মাহবুবুর রহমানের সঞ্চালনায় কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
পড়ুন- জয়পুরহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিনের মৃত্যু


