22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ত্রিশালে ধানের শীষের প্রার্থী ডা. লিটনসহ মনোনয়ন পত্র দাখিল করলেন ৯ জন প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গন ভোট ২০২৬ , নির্বাচনী এলাকা ১৫২ ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বিজ্ঞাপন

২৯ ডিসেম্বর সোমবার বেলা ১২ টায় ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা আরাফাত ছিদ্দিকীর কার্যালয়ে উপস্থিত হয়ে ডাঃ মাহবুবুর রহমান লিটন তার মনোনয়ন পত্র দাখিল করেন।

এ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান সোহেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ, খেলাফত মজলিস থেকে মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম, জাতীয় পাটী থেকে মনোনয়ন পত্র দাখিল করেন মোঃ জহিরুল ইসলাম, এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন মোহাম্মদ আনোয়ার সাদাত, আবুল মুনসুর ও জয়নাল আবেদীন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজুল রায়হান উপস্থিত ছিলেন।

বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটনের মনোনয়ন পত্র জমা দিয়াকে ঘিয়ে উপজেলা ও পৌর বিএনপির ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারন মানুষ ত্রিশাল পৌর এলাকায় অবস্থান করেন। অপর দিকে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান সেহেলের সমর্থনে ব্যাপক সমাগম হয়।

পড়ুন: পিরোজপুরে নানা আয়োজনে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেখুন: মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করার ক্ষমতা এখন চীনের হাতে! |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন