১০/০২/২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ত্রিশালে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে দরিরামপুরস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ত্রিশাল পৌর শাখার উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রিশাল আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ডা. লিটন বলেন, “বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া, ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ফিরোজ নুন,পৌর মহিলা দলের সভাপতি রিনা আক্তার প্রমূখ।পৌর মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পড়ুন- জিয়ানগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেখুন- আজকের বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন