ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ পালন পালন করা হয়েছে। এ লক্ষে গতকাল সোমবার উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে বর্ণাঢ্য র্যালি, পোনামাছ অবমুক্ত, আলোচনা সভা ও তিন জন মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুুকুর পাড়ে এসে শেষ হয় এবং উপজেলা পরিষদ পুুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ তিন সফল চাষীকে পুরস্কার প্রদন করা হয়। আরোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। খামার ব্যবস্থাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সহকারি মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃধা, ওসি মনসুর আহাম্মদ, অধ্যাপক খবিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান, ছাত্র প্রতিনিধি ইঞ্জিনিয়ার জিহাদ চৌধুরী, মৎস্য চাষী জসিম উদ্দিন প্রমুখ।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
দেখুন: মাদারীপুরে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী |
ইম/


