২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমের জন্য কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের জন্য আবেদনকারী নির্বাচনের লক্ষে ময়মনসিংহের ত্রিশালে এক ব্যতিক্রমি লটারি অনুষ্ঠিত হয়েছে।
জনসম্মুখে স্বচ্ছতার সঙ্গে কৃষক নির্বাচনের উদ্দেশ্যে বুধবার ত্রিশাল পৌরসভা মিলনায়তনে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারি কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই লটারি কার্যক্রমে অন্য অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজরিন সুলতানা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা এনামুল হক প্রমুখ। প্রথম দিন উপজেলা ৭ টি ইউনিয়ন থেকে আগত আগ্রহী কৃষকরা বিপুল উৎসাহের সঙ্গে ব্যতিক্রমী লটারিতে অংশগ্রহণ করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে এক হাজার চারশ নির্বাচিত কৃষকদেরকে রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হবে।
পড়ুন- ঠাকুরগাঁওয়ে সীমান্ত থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি


