ময়মনসিংহের ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. নাজনীন সুলতানার সভাপতিত্বে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার তানিয়া রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ছাত্র প্রতিনিধি প্রকৌশলী জিহাদ চৌধুরী প্রমুখ। পরে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
পড়ুন- ঝালকাঠি-১ আসনে জামায়েত ইসলামীর মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক
দেখুন- মার্কিন শান্তি পরিকল্পনায় সমঝোতার ইঙ্গিত দিল ইউক্রেন |


