ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নারী শিক্ষায় অগ্রগামী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন টেস্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মোস্তেকা আনোয়ার।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা,মাহবুবুর রহমান লিটনের সহধর্মিনী।
জানা গেছে, গত ১৭ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো, আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পরিপত্রে ত্রিশাল মহিলা কলেজের অধ্যক্ষ বরাবরে পত্রটি জারি করে মোস্তেকা আনোয়ারকে কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
স্থানীয়রা মনে করেন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী মোস্তেকা আনোয়ারের নিরলস প্রচেষ্টায় ত্রিশাল মহিলা কলেজের শিক্ষা কার্যক্রম এবং ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন। তাকে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ অভিনন্দন জানিয়েছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

