০৯/০২/২০২৬, ২০:০১ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/০২/২০২৬, ২০:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

থাকবে পুলিশ জনপথে, ভোট দিবেন নিরাপদে—বিশ্বম্ভরপুরে নিরাপত্তা জোরদার

সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, বাসস্ট্যান্ড, ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা ও জনবহুল স্থানে জোরদার করা হয়েছে পুলিশি টহল। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা যাতে না ঘটে, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিয়মিত সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে এবং সেখানে কড়া নজরদারি রাখা হচ্ছে। বিশ্বম্ভরপুর থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম বলেন, “ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য—নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করা।”

স্থানীয় ভোটাররা পুলিশের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানাচ্ছেন, নিরাপত্তা জোরদার থাকায় ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যাপারে তারা আশ্বস্ত। উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে শুধু পুলিশ নয়, স্থানীয় প্রশাসনও সার্বক্ষণিক তদারকি করছে। থানা পুলিশ জানিয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খতমে কোরআন মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন