২৬/০২/২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ণ
25.5 C
Dhaka
২৬/০২/২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কাফরুল থানায় করা হত্যা মামলায় কারাগারে কামাল মজুমদার

রাজধানীর কাফরুল থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দিয়েছেন। এর আগে শুক্রবার দিবাগত রাত (১৯ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একরামুল হক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এ শিল্প প্রতিমন্ত্রীকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

দেশের সব আদালত ও ট্রাইব্যুনালে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

মামলার কাগজপত্রের তথ্য বলছে, গত ২৯ জুলাই ছাত্র–জনতার আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর গোল চত্বরের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একরামুল হককে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় একরামুলের বাবা জিয়াউল হক বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় আসামি ছিলেন কামাল আহমেদ মজুমদার।

ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলা, পুলিশ, সাংবাদিকসহ ৭৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মতো কামাল আহমেদ মজুমদারও আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, কামাল আহমেদ মজুমদার বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মোহনা টেলিভিশনের চেয়ারম্যান।

এনএ/

আরও পড়ুন: থানায় সেবা নিতে কোন ধরনের তদবিরের প্রয়োজন নেই: সিটিটিসি প্রধান

দেখুন: রংপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদির লাঠির আঘাতে আরেক কয়েদি নি*হ*ত ঘটনাস্থলে সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন