বিজ্ঞাপন

জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (২১ এপ্রিল) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বলেন, “এ নৃশংস হত্যাকাণ্ডে যারাই জড়িত, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।” তিনি আরো বলেন, “যদি প্রশাসনকে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমরা ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট থানাগুলো ঘেরাও করব।”

বিজ্ঞাপন

গত শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় পারভেজকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও এখনো মূল হোতারা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ রয়েছে।

নিহত পারভেজের ছাত্রদলের কর্মী হওয়া নিয়ে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। ইশরাক হোসেন হত্যাকাণ্ডটি ‘সুপরিকল্পিত’ বলেও মন্তব্য করেন। তিনি বলেন, “এটি কোনো সাধারণ সংঘর্ষ নয়, এর পেছনে যেসব কুচক্রী মহলের হাত রয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতেই হবে।”

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এই হত্যাকাণ্ডটি নিয়ে দেশব্যাপী উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং অনেকেই দ্রুত বিচার প্রক্রিয়ার দাবি জানিয়েছেন।

পড়ুন: উত্তরার কয়েকটি থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

দেখুন: চকরিয়ায় দিনে বদলি রাতে পদায়ন থানার বিতর্কিত ওসির

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন