থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ–২০২৬ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন এলাকায় উন্মুক্ত স্থানে কনসার্ট, নাচ-গান এবং পটকা ও আতশবাজি ফোটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ–১৯৮৫ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে মহানগর এলাকার উন্মুক্ত স্থান ও রাস্তায় কোনো ধরনের কনসার্ট, নাচ-গানের আয়োজন এবং পটকা, আতশবাজি ও ফানুস উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, আরোপিত এ নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে নাগরিকদের আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পড়ুন- বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জে শোকের ছায়া
দেখুন- বেগম খালেদা জিয়া মৃত্যুতে দিনাজপুরে দলীয় অফিসে চলছে কুরআন খতম


