২৬/০২/২০২৬, ১৮:০১ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৮:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দক্ষতার স্বীকৃতি পেলেন এএসপি ইমরুল হাসান

দক্ষতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান জানুয়ারি মাসে ময়মনসিংহ রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে নির্বাচিত হয়েছেন।
তার নেতৃত্বে ইসলামপুর সার্কেল অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে স্বীকৃতি লাভ করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি ) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত জানুয়ারি মাসের অপরাধ সভায় এ পুরস্কার প্রদান করা হয়। অপরাধ দমন, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সফলতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ওই অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এএসপি মো. ইমরুল হাসানের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

পুলিশ সূত্র জানায়, এএসপি মো. ইমরুল হাসানের দায়িত্ব পালনকালে ইসলামপুর সার্কেলে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং, মামলা নিষ্পত্তির গতি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন লক্ষণীয়ভাবে বেড়েছে। তার তত্ত্বাবধানে নিয়মিত টহল জোরদার, দ্রুত অপরাধ উদ্ঘাটন ও সাধারণ জনগণের সঙ্গে পুলিশের কার্যকর সেতুবন্ধন তৈরি হওয়ায় এলাকায় পুলিশের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।

এএসপি মো. ইমরুল হাসান বলেন, “এই অর্জন একক নয়; ইসলামপুর সার্কেলের সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল এবং জামালপুর জেলার শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমার এই সাফল্য।” তিনি ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের জানমাল রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তার এই সাফল্যে জামালপুর জেলা পুলিশের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পড়ুন: মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন