বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে দক্ষিণ আগ্রাবাদ পূজা উদযাপন পরিষদ কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ আগ্রাবাদ পূজা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ডা. অঞ্জন কুমার দাশ সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহবায়ক ও পূর্ব ছোটপুল সমাজ পরিচালনা পরিষদের সভাপতি কামাল উদ্দীন সর্দার বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সুন্দরভাবে পালনের জন্য বিএনপি কাজ করছে।
তিনি বলেন, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা অব্যাহত থাকবে।
বক্তরা বলেন, আগামী দিনে সকলের সহযোগিতায় একটি সু-সংহত ও শান্তিপূর্ণ দেশ গঠন সম্ভব হবে।
ডবলমুরিং পূজা কমিটির সাধারণ সম্পাদক ও আগ্রাবাদ পূজা কমিটির সহ-সভাপতি ঝন্টু শীলের পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মনজুর মিয়া। বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপি নেতা সেকান্দর আলী কোম্পানি, শহীদুল হক বাবু, আগ্রাবাদ পূজা কমিটির উপদেষ্টা সুনীল কুমার শীল, সাধারণ সম্পাদক নির্ঝর শীল অপু, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব কুমার শীল, সাগর শীল (বিশ্ব) প্রমুখ।
পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
এস/


