বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে সমতা আনলো পাকিস্তান

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের বোলিং তোপে নির্ধারিত ওভারের চার বল আগেই মাত্র ১১০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে সাইম আইয়ুবের অপরাজিত ৭১ রানের ঝড়ো ইনিংসে ৪১ বল বাকি থাকতেই সহজেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরে পাকিস্তান। সালমান মিরজার প্রথম ওভারেই উইকেটের পতন শুরু হয়। কুইন্টন ডি কক ও টনি ডি জর্জি দ্রুত ফেরার পর ২৩ রানে ৪ উইকেট হারায় প্রোটিয়ারা। ডেওয়াল্ড ব্রেভিস সর্বোচ্চ ২৫ রান করেন, যার মধ্যে তিনটি ছয় ছিল। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের পেসারদের মধ্যে ফাহিম আশরাফ ৪টি এবং সালমান মিরজা ৩টি উইকেট শিকার করেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহানের ওপেনিং জুটি ৪৯ রান তুলে পাওয়ার প্লের ফায়দা নেয়। ২৩ বলে ২৮ রান করে ফারহান আউট হলেও, সাইম আইয়ুব তাণ্ডব চালিয়ে যান। তিনি ৩৮ বলে ৬ চার ও ৫ ছক্কার সাহায্যে অপরাজিত ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাবর আজমকে (অপরাজিত ১১) সাথে নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ১ নভেম্বর (শনিবার) লাহোরে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারতীয় নারীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন