বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন-দক্ষিণ বঙ্গের মানুষের প্রাণের একটাই মাত্র দাবী পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।খৈয়ম আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে
রাজবাড়ীর পদ্মানদী শাসন, আধুনিক নৌবন্দর, বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট ও দেশের সবচেয়ে বড় রেল ওয়ার্কশপ হবে এখানেই।
তিনি আরো বলেন -গত ১৬ বছরে নদী রক্ষার নামে শত কোটি টাকা লুটপাট হয়েছে। ফারাক্কার কারণে শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যায়, আর বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়; বাংলাদেশের নদীগুলোর নিয়ন্ত্রণ ভারতের হাতে।
সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক কেএ সবুর শাহিন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সদস্য রইচ উদ্দিন ডিউক, অ্যাডভোকেট এবিএম সাত্তার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ্যাড. নেকবর হোসেন মনি, মুরাদ আল রেজা, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, জেলা কৃষক দলের আহ্বায়ক আয়ুবুর রহমান আয়ুব, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন মণ্ডল, উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখ।
বিশাল এ জনসভায় সভায় সভাপতিত্ব করেন- দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মণ্ডল এবং সভা পরিচালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সুলতান উদ্দিন আহমেদ এবং দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হোসেন শেখ।
পড়ুন: জামিনে থাকা যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ
দেখুন: মেহেরপুরে বিএডিসির বীজে কপাল পুড়েছে চাষিদের
ইম/


