০১/০৩/২০২৬, ১৪:৩২ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৪:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে হাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে হাজী মোহাম্মদ দানেশের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ, যাঁর নামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) নামকরণ করা হয়, তিনি ছিলেন উপমহাদেশের খ্যাতনামা রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক, তাঁকে তেভাগা আন্দোলনের জনক হিসেবেও আখ্যায়িত করা হয়। কৃষকের অধিকার আদায়ে তাঁর নেতৃত্ব ও অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। মহান এই নেতার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন ২০২৫) সকালে দিনাজপুর গোর-এ-শহিদ বড় ময়দানের পাশে অবস্থিত তাঁর কবর জিয়ারত ও স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা’র পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, বিভিন্ন হলের হল সুপার, বিভিন্ন শাখার পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

বাদ জোহর হাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে তাঁর রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয় । এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পড়ুন: নারী শিক্ষার্থীকে মানসিক নিপীড়ন ও যৌন হেনস্তার অভিযোগে পবিপ্রবির শিক্ষকের পদাবনতি

দেখুন: নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন