24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২১:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর বাংলাদেশ খেলাফত মজলিসের স্মারকলিপি

আসন্ন জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন ও গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রবিবার (১২ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলটির চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি মাওলানা জুবায়ের খান বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি হস্তান্তর করেছি। আমাদের দাবির মূল বিষয়গুলো অন্যান্য ইসলামি দলগুলোর সঙ্গে মিল থাকলেও, জাতীয় সংসদের উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি বাস্তবায়নের প্রস্তাব আমাদের নিজস্ব।”

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারমূলক পদক্ষেপ নিলেও জুলাই জাতীয় সনদ এখনো আইনি স্বীকৃতি পায়নি। সনদটির আইনি ভিত্তি না দিলে অভ্যুত্থানের অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে বলে দলটি মনে করে।

বাংলাদেশ খেলাফত মজলিসের ৫ দফা দাবিগুলো হলো—
১. জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
২. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।
৩. আসন্ন নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেইং ফিল্ড নিশ্চিত করা।
৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় সংসদের উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি বাস্তবায়ন।

দলটি বলেছে, এসব দাবি বাস্তবায়িত হলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে, জনগণের আস্থা পুনরুদ্ধার হবে এবং ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে।

স্মারকলিপি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি শোয়াইব আহমাদ কাসেমী, সহ-সভাপতি হাফেজ আশরাফ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা তারিক মাহমুদ, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা মারুফ হাসান, মাওলানা মূসা নুর, মুফতি আহমাদ যুবায়ের, জেলা যুব মজলিসের সভাপতি আব্দুল হাই, মাওলানা মুতাসিম বিল্লাহ ও মাওলানা ফয়জুল্লাহ আল মুনির প্রমুখ।

পড়ুন: ৫ দফা দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী

দেখুন: লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়, ঢাকা ছাড়তে চায় মানুষ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন