০২/০৩/২০২৬, ৮:১৩ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৮:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৭ দফা দাবিতে জয়পুরহাটে শিক্ষকদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল 

২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতাসহ ৭ দফা দাবিতে জয়পুরহাটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষকরা। সোমবার বেলা ১২টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি মাওলানা মাহমুদুল ইসলাম ও সেক্রেটারি তাইফুল ইসলাম ফিতাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

পরে জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরীর নিকট স্মারকলিপি জমা দেন শিক্ষক নেতারা।

পড়ুন: নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৮০

দেখুন: গণহত্যার রায় নিয়ে আগাম মন্তব্যে ক্ষুব্ধ ট্রাইব্যুনাল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন