১০/০২/২০২৬, ১৯:২৬ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ১৯:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে নৌবাহিনীর চিকিৎসা সেবা

সামাজিক দায়িত্ববোধ ও মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে উপকূলীয় ও দূর্গম অঞ্চলে নিয়মিতভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

তারই ধারাবাহিকতায় সোমবার (২৮ জুলাই)কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট নৌ কন্টিনজেন্টসমূহের ব্যবস্থাপনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে বরগুনা জেলার বামনা উপজেলার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। 

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে বামনা উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। উক্ত চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা প্রদান করা হয়। 

চিকিৎসাসেবা গ্রহণকারীদের মাঝে যথেষ্ট সন্তুষ্টি ও স্বস্তি পরিলক্ষিত হয়। সেবা প্রার্থীরা নৌবাহিনীর এই মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চিকিৎসা সেবা নিতে আসা করিমন বিবি বলেন, মোরা গ্রামে থাকি এখানে ডাক্তার পাই না। মোরা চিৎকিসার সেবা থেকে বঞ্চিত, তাই নৌবাহিনীর এই সেবা পেয়ে মোগো গরিব মানুষের উপকার হইছে।

বামনা সদরের বাসিন্দা সালেহা বেগম বলেন, মোরা গরিব মানুষ টাহার অভাবে ডাক্তার ঠিক মত দেখাতে পারি না,বাজারে ফার্মেসী দিয়া ঔষুধ কিনে খাই,তবে আজ নৌবাহিনীর কারনে ফ্রি ডাক্তার ও ঔষুধ পেয়ে আমরা অনেক খুশি এরকম ক্যাম্প গরিবদের জন্য দরকার।

বাংলাদেশ নৌবাহিনী তাদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ইতিপূর্বেও নৌবাহিনী দুর্গম উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে দূর্যোগকালীন সময়ে প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও অসহায় মানুষদের চিকিৎসা সেবা প্রদান করেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। 

চিকিৎসা সেবা প্রদান করেন সার্জন লেঃ কমান্ডার মোঃ মোসাদ্দেকুল ইসলাম।

প্রত্যন্ত অঞ্চলে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশি এখানকার সেবা প্রার্থীরা। এমন উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি কার্যক্রম অব্যহত রাখার দাবী জানান সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

পড়ুন: খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরগুনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন