১৯/০২/২০২৬, ২১:৫৬ অপরাহ্ণ
24 C
Dhaka
১৯/০২/২০২৬, ২১:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দলীয় ও রাজনৈতিক সংকীর্ণতা থেকে সকলকে বেরিয়ে আসার আহ্বান জামায়াত আমিরের

দলীয় ও রাজনৈতিক সংকীর্ণতা থেকে সকলকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ১৩ নম্বরে এতিমদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, একদিন এতিমদের মধ্য থেকেও কেউ প্রধানমন্ত্রী হবেন। সেই রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে জামায়াতে ইসলামী।

এসময় জামায়াত আমির বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত সরকারের পাশে থেকে দেশকে এগিয়ে নেবে। সরকারের ভুল ধরিয়ে দেয়ার পাশাপাশি গঠনমুলক সমালোচনার মধ্য দিয়ে সরকারকে পথ দেখানো হবে বলে জানান তিনি।

গণমাধ্যম ও বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন সরকার ক্ষমতা নেয়ার পরে বেশ কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করা সরকারের নির্লজ্জ হস্তক্ষেপ।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনও ছাড় দেয়া হবে না: জামায়াত আমির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন