১০/০২/২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দলীয় মনোনয়ন পেলে আবারো বিপুল ভোটে নির্বাচিত হবো: নাজিম উদ্দীন আলম

দলীয় মনোনয়ন পেলে আবারো বিপুল ভোটে নির্বাচিত হবো বলে আশাবাদ ব্যক্ত করেন ডাকসু’র সাবেক এজিএস ও ভোলা-৪ (চরফ্যাশন – মনপুরা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাজিম উদ্দীন আলম।

গতকাল ২৬ অক্টোবর (রবিবার) বিকেলে চরফ্যাশন সদর রোডে বিএনপির বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৪ ( চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম।

উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম দুলালের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন-ভোলা জেলা সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুমেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর সাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা শমিক দলের সাবেক সভাপতি মীর আবুল কালাম আজাদ প্রমুখ।

বিজ্ঞাপন


সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছি। দলের কর্মসূচি বাস্তবায়নে ঢাকার রাজপথে গুলি খেয়েছি। মৃত্যুর মুখ থেকে আল্লাহ আমাকে ফিরে এনেছেন। এখনো লিভারে বুলেট নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। চরফ্যাশনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি চরফ্যাশনের ব্যাপক উন্নয়ন করেছি। রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, সহ অনেক উন্নয়ন করেছি। চরফ্যাশনে আধুনিক শিক্ষার ভিত স্থাপন করেছি। স্বল্প বাজেটের মধ্যেও ৮ টি থেকে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং এর  মধ্যে কয়েকটি কলেজও নির্মাণ করেছি। ফায়ার সার্ভিসের ব্যবস্থা করেছি। এ অঞ্চলে বিদ্যুৎ ছিল না। গ্রামের মানুষ হ্যারিকেন দিয়ে চলতো। ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করতো কুফির আলোতে। আমিই সর্ব প্রথম বিদ্যুৎ ব্যবস্থা করেছি। উপজেলায় কোনো পাকা সড়ক ছিল না। সদর থেকে সরাসরি যোগাযোগ ব্যবস্থাপনায় আঞ্চলিক মহাসড়ক, দুলারহাট, দক্ষিণ আইচা বাজার, ভুঁইয়ারহাট, চেয়ারম্যান বাজারসহ গুরুত্বপূর্ণ বাজার গুলোতে সড়কগুলি আমি পাকা করে দিয়েছি। দক্ষিণ আইচা হাসপাতাল, চরফ্যাশন হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ,  কলমি ব্রিজ, আধুনিক টাউন হল সহ অগনিত উন্নয়ন করেছি। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা না হলেও দলীয় হাই কমান্ডের নির্দেশনায় বিগত সংসদ নির্বাচনে আমি প্রার্থী হয়ে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) নির্বাচন করেছি। জনগণের ভোটে আমি বিজয়ী হলেও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কাছে আমাকে হারতে হয়েছে। দলীয় হাই কমান্ড আমাকে মনোনয়ন দিলে আবারো বিপুল ভোটে নির্বাচিত হবো বলে আমি আশাবাদী।

পড়ুন : ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এম এ মালিকের গনসমাবেশে জনস্রোত


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন