জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক শাহ ফয়জুর রহমান ফারুক দীর্ঘদিন ধরে রাজনীতি ও ধর্মীয় সাধনার মাধ্যমে এলাকায় পরিচিত একটি নাম। ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হলেও ধর্মীয় অনুশীলনের ধারাবাহিকতা তাকে আলাদা পরিচিতি দিয়েছে
স্থানীয় সূত্রে জানা যায়, শাহ ফয়জুর রহমান ফারুক ১৯৮৮ সালে শেরপুর ছাত্রদলের সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর ১৯৯৫ সালে স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে ইসলামপুরের রাজনীতিতে তার সক্রিয় অভিষেক ঘটে। রাজনৈতিক কর্মকাণ্ডে ধারাবাহিক ভূমিকার ফলে ২০০৩ সালে তিনি চরপুটিমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
দলীয় সূত্র ও চরগোয়ালিনী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর হাসান তারেক জানায়, ২০০১ সালের ২৯ আগস্ট দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের দিন থেকে তিনি মহান আল্লাহর নৈকট্য লাভ ও দলের বিজয়ের আশায় নিয়মিত সিয়াম সাধনা, নামাজ ও ইবাদত শুরু করেন। বছরের বিশেষ কয়েকটি দিন ব্যতীত সেই সময় থেকে আজ পর্যন্ত তার এই সাধনা অব্যাহত রয়েছে।
স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি তার ভালোবাসা ও দলের প্রতি আনুগত্য ছিল অটুট। রাজনৈতিক প্রতিকূলতার মাঝেও তিনি দলীয় আদর্শ থেকে সরে যাননি।
বর্তমানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তার নিজস্ব খানকাতে প্রতিদিন দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সুস্থতা ও কল্যাণ কামনায় নিজ উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করছেন তিনি।
এলাকাবাসীর মতে, শাহ ফয়জুর রহমান ফারুক রাজনীতির পাশাপাশি ধর্মীয় অনুশীলনের মাধ্যমে মানুষের মাঝে নৈতিকতা ও শান্তির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, যা তাকে স্থানীয়ভাবে সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
পড়ুন: জাহানারাকে যৌন হয়রানি: তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় আরও বাড়ল
দেখুন: আবারও ইরান-ইসরাইল যু/দ্ধে/র শঙ্কা
ইম/


