পিএসএল শুরুর আগেই নাটক। আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার পর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই উইকেটকিপার-ব্যাটার সরে যাওয়ায় অবশেষে নীরবতা ভেঙেছে তার দল পেশোয়ার জালমি।
ভিডিও বার্তায় গুরবাজ বলেন, ‘কিছু ব্যক্তিগত অঙ্গীকারের কারণে আমি পিএসএলে অংশ নিতে পারব না। বিশ্বকাপের পর আমি আফগানিস্তানে ফিরে যাব।’
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি আরও যোগ করেন, ‘আমি আফগানিস্তানে আমার ফাউন্ডেশন–সংক্রান্ত কাজের ওপর আরও বেশি মনোযোগ দেব। ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
গুরবাজের সরে দাঁড়ানোর ঘটনার কয়েক ঘণ্টা পর এক বিস্তারিত বিবৃতিতে পেশোয়ার জালমি জানায়, গুরবাজকে দলে নেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে যথাযথ নিয়ম মেনেই। তারা জানিয়েছে, মেধা ও দলের প্রয়োজনেই তাকে বেছে নেওয়া হয়। তবে তার সরে দাঁড়ানোর পর শিগগিরই বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করবে দলটি।
এর আগে বাবর আজমসহ চার ক্রিকেটারকে রিটেইন করেছে পেশোয়ার। আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে পিএসএলের একাদশ আসর।
পড়ুন: মার্কিন যুদ্ধজাহাজ আমাদের ভীত করে না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দেব না’
দেখুন: সরকারিভাবে মালয়েশিয়া গেলেন ৩০ কর্মী, চাহিদা দশ হাজার
ইম/


