21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৫:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দাঁড়িপাল্লার পক্ষে চাকমা, মারমা ও ত্রিপুরাদের গণমিছিল

খাগড়াছড়িতে ১১ দলের প্রার্থী জামায়াতে ইসলামীর মনোনীত অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।

ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চন্দ্রিনাথ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, এনসিপির জেলা সদস্যসচিব সুবোধ চাকমা, মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমা। এছাড়া বক্তব্য দেন ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি লিসা ত্রিপুরাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি এবং পাহাড়ি-বাঙালি বিভিন্ন নেতৃত্ব ক্ষমতায় থাকলেও পাহাড়ের সাধারণ জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তারা অভিযোগ করেন, এসব দল মূলত নিজেদের দলীয় স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিল। বক্তারা দাবি করেন, জামায়াতে ইসলামী এর ব্যতিক্রম এবং অতীতে সহিংস পরিস্থিতিতে তারা বিহার, মন্দির ও গির্জার নিরাপত্তায় ভূমিকা রেখেছে।

সমাবেশে বক্তারা ন্যায়, ইনসাফ ও সম্প্রীতির সমাজ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

পড়ুন: বৃহত্তর চট্টগ্রামে আজ জামায়াতে আমিরের জনসভা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন